Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর থানা পুলিশের অভিযানে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ০২ জনসহ মোট ০৩ আসামী গ্রেফতার

২৬ বাংলা টিভি   24-Sep-2026   9

Photo

মহেশপুর থানা পুলিশের অভিযানে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ০২ জনসহ মোট ০৩ আসামী গ্রেফতার


মহেশপুর (ঝিনাইদহ):সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ (তিন) জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ মহেশপুর থানাধীন এএসআই (নিঃ)/৯১ শেখ সাহিদুর রহমান, বিপি-৮৫০৫১১০১৪৫-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিজ নিজ বসতবাড়ী থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন: ১. মোঃ আব্দুল হালিম, পিতা- মৃত আব্দুল লতিফ, সাং- খর্দ খালিশপুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ (পারিবারিক আদালত-৪, যশোর-এর সিআর সাজা মামলা নং-১১৮/২৫; সাজার পরিমাণ: ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড)। ২. মোছাঃ সুফিয়া বেগম (৪০), স্বামী- মোঃ রফিকুল ইসলাম, সাং- যোগীহুদা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ (যুগ্ম দায়রা আদালত-৩, যশোর-এর সিআর সাজা মামলা নং-৪৬০৮/২৪; সাজার পরিমাণ: ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ৭৫,০০০/- টাকা অর্থদণ্ড)। ৩. মোঃ মুক্তার সরকার, পিতা- সহিদুল্লাহ্ সরকার, সাং- বাগান মাঠ, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ (মহেশপুর সিআর মামলা নং-৬৬৮/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামী)। 

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও আইনি শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত