Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোন কারন ছাড়া ফুটপাত দখল করা যাবেনা রাশেদ খান

২৬ বাংলা টিভি   24-Sep-2026   17

Photo

কোন কারন ছাড়া ফুটপাত দখল করা যাবেনা রাশেদ খান


ঝিনাইদহ  প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে পৌর মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালীগঞ্জ নতুন বাজার স্টেডিয়াম এলাকায় এ মার্কেটের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

উদ্বোধন অনুষ্ঠানে রাশেদ খান বলেন, “কারও আসকারা কোন কারণ  ছাড়া ফুটপাত দখল করা যাবে না ” তিনি ফুটপাত দখল ও শহরের বিভিন্ন অনিয়মের জন্য সংশ্লিষ্টদের দায়ী করে এ ধরনের অব্যবস্থাপনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে নির্দিষ্ট স্থানে ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরি করা জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবির হাসান ও স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন। এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এতে মেইন বাসস্ট্যান্ড থেকে মধুগঞ্জ বাজার ও জনতার মোড় পর্যন্ত প্রায় সারাক্ষণ যানজট লেগে থাকে। ফলে সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, ফুটপাত দখলমুক্ত করা এবং শহরের যানজট নিরসনের লক্ষ্যে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ করে দিতে পৌর মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পৌর মার্কেটটি চালু হলে ফুটপাতের ওপর ব্যবসা পরিচালনার প্রবণতা কমবে এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ। এতে দীর্ঘদিনের যানজট ও পথচারীদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত