Logo
রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় রাস্তার পাশে গোপনে এক কলেজ ছাত্রীর বিয়ের চেষ্টা ভেস্তে দিয়েছে স্থানীয় জনতা! উদ্ধার করলেন ইউএনও

২৬ বাংলা টিভি   23-Sep-2026   13

Photo

ঝিকরগাছায় রাস্তার পাশে গোপনে এক কলেজ ছাত্রীর বিয়ের চেষ্টা ভেস্তে দিয়েছে স্থানীয় জনতা! উদ্ধার করলেন ইউএনও


তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)।। যশোরের ঝিকরগাছায় রাস্তার পাশে গোপনে অপ্রাপ্তবয়স্ক এক কলেজ ছাত্রী ঐশ্বরিয়া বসু (১৭) বিয়ের চেষ্টা ভেস্তে দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক কিশোরীকে নিয়ে রাস্তার পাশে একজন কাজীর মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা এগিয়ে গেলে কথিত বর ও কাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় চা-দোকানি শিমুল কিশোরীটিকে নিরাপদে নিজের হেফাজতে রাখেন।

খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ এবং ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার এসআই হোসাইন ঘটনাস্থলে এসে কিশোরীটিকে উদ্ধার করেন।

জানা গেছে, উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ ও থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানিয়েছে, কিশোরীকে আইনানুগ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত