Logo
রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড়ে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে বিপাকে ৩ ভারতীয় নাগরিক

২৬ বাংলা টিভি   23-Sep-2026   10

Photo

পঞ্চগড়ে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে বিপাকে ৩ ভারতীয় নাগরিক


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে বিপাকে পড়েছেন ভারতের তিন নাগরিক। সোমবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে দেবীগঞ্জ পৌরসভার ব্রিজপাড় থেকে ব্যাটারিচালিত ভ্যানে দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে তাদের তিনটি পাসপোর্ট হারিয়ে যায়।

হারিয়ে যাওয়া পাসপোর্টের মালিকরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জলপাই মোড় এলাকার বাসিন্দা শ্রী কাঞ্চন চন্দ্র দাস, তার স্ত্রী শরদীনি রানী দাস ও নাতনি মায়া রানী দাস।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। এরপর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শিবেরহাট এলাকায় নাতনি জামাই বিশ্বাস দাসের বাসায় যাওয়ার কথা ছিল তাদের। পরে সেখান থেকে পাশের নীলফামারী জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ীতে কাঞ্চন চন্দ্র দাসের ভাইয়ের বাসায় যাওয়ার পরিকল্পনা ছিল।

ইমিগ্রেশনের কাজ শেষ করে দেবীগঞ্জে পৌঁছাতে রাত প্রায় ১২টা বাজে। পরে দেবীগঞ্জ পৌরসভার ব্রিজপাড় থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারের দিকে রওনা হন তারা।

এ সময় তিনটি পাসপোর্ট একটি ছোট লাল ব্যাগে রেখে কাঞ্চন চন্দ্র দাস তার নাতনি মায়া রানী দাসের হাতে দেন। কিছুদূর যাওয়ার পর মায়া রানী ব্যাগটি তার দাদি শরদীনি রানী দাসের হাতে দেন। একপর্যায়ে অসাবধানতাবশত ব্যাগটি রাস্তায় পড়ে যায়। কালীগঞ্জ বাজারে পৌঁছে চায়ের দোকানে গিয়ে তারা দেখতে পান, পাসপোর্টসহ লাল ব্যাগটি নেই। পরে রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যাগটির সন্ধান মেলেনি।

মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি মাইকিং করা হয়। এরপরও পাসপোর্টগুলো না পাওয়ায় দুপুরে দেবীগঞ্জ থানায় জিডি করতে আসেন তারা।

এবিষয়ে ভুক্তভোগী কাঞ্চন চন্দ্র দাস বলেন, ‘আমি এর আগেও পাঁচ-সাতবার বাংলাদেশে এসেছি। কিছুদিন আগে আমার ভাইস্তা মারা গেছে। তখন আসতে পারিনি। এজন্য ভাইয়ের সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসা।

তিনি বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় ইমিগ্রেশনের কাজ শেষ করে বাংলাদেশে আসি। বাংলাবান্ধায় ইমিগ্রেশনের কাজ শেষ করে রাত ১২টার দিকে দেবীগঞ্জে পৌঁছাই। ভ্যানে করে শিবেরহাটে নাতনি জামাইয়ের বাসায় যাওয়ার পথে আমার সঙ্গে আসা নাতনির হাতে থাকা ছোট একটা লাল ব্যাগ হারিয়ে যায়। ওই ব্যাগেই আমাদের তিনজনের পাসপোর্ট ছিল। গতকাল এবং আজ অনেক খুঁজেছি, কিন্তু এখনো পাইনি।

এবিষয়ে মুঠোফোনে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুসা মিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় মন্তব্য জানা যায়নি।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত