Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

২৬ বাংলা টিভি   23-Sep-2026   10

Photo

মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ


নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে এ সাক্ষাৎ হয়। মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণেই অনুষ্ঠানে যোগ দেন ডা. জুবাইদা রহমান।

হোয়াইট হাউসের উদ্যোগে মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ কর্মসূচিকে ঘিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা অংশ নেন।

শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ সম্প্রসারণ এবং তাদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করাই উদ্যোগটির অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

শিশুদের ভবিষ্যৎ গঠনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানো এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ও অনুষ্ঠানে গুরুত্ব পায়।

এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ বৈশ্বিক সম্মেলনে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। ওই সম্মেলনে ৪৫টির বেশি দেশের ফার্স্ট স্পাউস ও শীর্ষস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

সেই সম্মেলনে ডা. জুবাইদা রহমান শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

মঙ্গলবারের নিউইয়র্কের অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প জানান, ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের সঙ্গে এখন ৫৭টি দেশ যুক্ত হয়েছে। শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে শিশুদের এগিয়ে নেওয়াই এ বৈশ্বিক উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত