জাতীয়
আগামী বছর শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
২৬ বাংলা টিভি 23-Sep-2026 10
আগামী বছর শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক: দিনক্ষণ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ, প্রায় আড়াই হাজার কোটি টাকা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য রাখা হয়েছে।
এদিকে স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তর, কার্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, এ কর্মসূচির আওতায় ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল বসানো হবে।
সৌর প্যানেল স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৩৭০ কোটি টাকা। আগামী ২৭ জানুয়ারি থেকে এসব প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ছাদে স্থাপিত সৌর প্যানেলগুলো থেকে মোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ১৫০ মেগাওয়াট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজে ব্যবহার করবে। অবশিষ্ট ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করা হবে।
news@26banglatv.com