Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে দুই মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

২৬ বাংলা টিভি   23-Sep-2026   21

Photo

ঝিনাইদহের মহেশপুরে দুই মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের এক অভিযানে মাদকসেবন ও জনশান্তি বিনষ্ট করার অপরাধে দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬ ইঙ) গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল পৌরসভাস্থ জলিলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:

১. মোঃ সাকিব (২২), পিতা- মৃত মিজান, সাং- জলিলপুর (মাঠপাড়া), থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।

২. মোঃ সাজ্জাদ হোসেন (৩৮), পিতা- মৃত আবদার রহমান, সাং- জলিলপুর (নওদাগ্রাম), থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।

পুলিশ সূত্রে জানা যায়, জলিলপুর এলাকায় মাদকসেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর আসামিদের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুর (মোঃ সাজ্জাদ হোসেন)-এর পরিচালনাধীন মোবাইল কোর্টে হাজির করা হয়। আদালত ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ক্রমিক নং ২১ মোতাবেক অপরাধ প্রমাণিত হওয়ায় উভয় আসামিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন (মোবাইল কোর্ট মামলা নম্বর: মহেশ মিস ৮৬/২৬ ও মহেশ মিস ৮৭/২৬)। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিদের ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে মহেশপুর থানা ওসি আজাদ রহমান বলেন পুলিশ এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশি অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত