Logo
রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বিশেষ অভিযানে শার্শা থানা পুলিশের সাফল্য: নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ২

২৬ বাংলা টিভি   22-Sep-2026   13

Photo

বিশেষ অভিযানে শার্শা থানা পুলিশের সাফল্য: নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ২


​আজিজুল ইসলাম,বাগআঁচড়া  (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্থানীয় সভাপতিসহ দুই আসামীকে গ্রেফতার করেছে।

​পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই (নিঃ) আশীষ সরকার ও এসআই (নিঃ) মোঃ সবুজ গাজীর নেতৃত্বে গত ১৯ সেপ্টেম্ব দায়ের করা একটি মামলায় (এফআইআর নং-২৩, জি আর নং-৩০২; ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি এবং বিস্ফোরক উপাদান আইন ১৯০৮-এর ৩/৪/৬) দুজন কে আটক করা হয়।

​২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে শার্শা থানাধীন কায়বা এলাকায় অভিযান চালিয়ে মোঃ রায়হান কবির রানা (৩৫)-কে গ্রেফতার করা হয়। তিনি শার্শা থানার ০৬নং গোগা ইউনিয়ন ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সভাপতির দায়িত্বে রয়েছেন। গ্রেফতারকৃত রায়হান গোগা মোল্লা পাড়া এলাকার  মোঃ রহমত মোল্লার ছেলে।

​পরবর্তীতে একই মামলার তদন্তে প্রাপ্ত অপর আসামী মোঃ রাব্বি হাসান জিকু (২০)-কে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২:৩৫ ঘটিকায় (০০:৩৫ মি.) যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং যাদবপুর গ্রামের মোঃ মেহেদী হাসান রিংকুর ছেলে।

​শার্শা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত উভয় আসামীকে ২২ সেপ্টেম্বর যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​অফিসার ইনচার্জ (ওসি) জানান, থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত