Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নে চেক বিতরণ

২৬ বাংলা টিভি   22-Sep-2026   23

Photo

কোটচাঁদপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নে চেক বিতরণ


 ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে এ চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নোমান হোসেন। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ।

এ সময় কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারকাজের জন্য আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। বরাদ্দকৃত অর্থ প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে ব্যয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বক্তারা বলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান একটি এলাকার সামাজিক ও মানবিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। এসব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নত হলে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের সেবার মান বাড়বে এবং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এ সহায়তা প্রদান করা হলো।

চেক হাতে পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জেলা পরিষদের উদ্যোগকে স্বাগত জানান এবং বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে উন্নয়নকাজে ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত