Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন: ২৫ থেকে ৩০ শতাংশ ছাড়ে মিলছে ১৫ হাজার বই

২৬ বাংলা টিভি   22-Sep-2026   5

Photo

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন: ২৫ থেকে ৩০ শতাংশ ছাড়ে মিলছে ১৫ হাজার বই


মোস্তফা,কামাল,নড়াইল:  নড়াইলে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচদিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার জামাল উদ্দীন, গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মনিরুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার, ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ এনাম হোসেন মোড়ল, সংগঠক সোহেল সরকারসহ অনেকে।

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন: ২৫ থেকে ৩০ শতাংশ ছাড়ে মিলছে ১৫ হাজার বই

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বইমেলা চলবে। সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস-ঐহিত্যসহ বিভিন্ন ধরণের বই এখানে পাওয়া যাচ্ছে। মেলার প্রথমদিনে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ বইমেলায় ভিড় করেন। মেলায় বিভিন্ন প্রকাশনীর প্রায় ১৫ হাজার বই স্থান পেয়েছে। এখানে ২৫ থেকে ৩০% ছাড়ে বিভিন্ন প্রকাশনীর বই বিক্রি হচ্ছে


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত