Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতা হামলায় আহত

২৬ বাংলা টিভি   21-Sep-2026   14

Photo

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতা হামলায় আহত


স্টাফ রিপোর্টার : সোমবার বিকেলে  যশোরের নিষিদ্ধ ঘোষিত কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান মিঠু (৫৬) অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গোলাম মোস্তফা খান মিঠু মনিরামপুর উপজেলার মুন্সি খানপুর গ্রামের  মৃত মোসলেম খানের পুত্র। বর্তমানে তিনি যশোর শহরের বেজপাড়া তালতলা নিজ বাসায় থাকেন। 

তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেশবপুর থানার সাবেক সভাপতি ছিলেন, বর্তমানে মনিরামপুর থানার ১৩ নম্বর ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

গোলাম মোস্তোফার ভাষ্যমতে জানা গেছে , সোমবার বিকেল ৪ টার দিকে নিজ বাড়ি মনিরামপুরে ব্যক্তিগত কাজের জন্য তিনি মনিরামপুরে নিজ বাড়িতে যান। এ সময় ৩০/৪০ জনের অজ্ঞাতনামা একদল লোক  মোটরসাইকেল এসে অতর্কিতভাবে হামলা করে এবং শরীরের বিভিন্ন জায়গায় রড দিয়ে  মারপিট করলে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করার পর চিকিৎসার জন্য সন্ধ্যা ৬ টায়  তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে  ভর্তি করেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত