Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

২৬ বাংলা টিভি   21-Sep-2026   9

Photo

শৈলকুপায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে অন্তর হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার  রাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অন্তর হোসেন ওই গ্রামের উজ্জল হোসেনের ছেলে।
মৃতের স্বজনরা জানান, রাতে অন্তর হোসেন নিজ ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। এ সময় ডান কানে তীব্র ব্যথা অনুভব করে সে। পরে মাকে ডাকলে তার মা তাকে নাপা ওষুধ খেতে দেন। কিন্তু কানের ব্যথা না কমায় রাত ৩টার দিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয়। এ সময় উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাত ৪ টার কিছু সময় পর মেডিকেল কলেজ হাসপাতালের গেটে পৌঁছালে অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যায় অন্তর হোসেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত