সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে এক বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
২৬ বাংলা টিভি 21-Sep-2026 12
মহেশপুরে এক বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
ঝিনাইদাহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে এক বাক্প্রতিবন্ধী (২৫) তরুণীকে ধর্ষণের অভিযোগে মাহবুব হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে পৌর এলাকার পাতিবিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আটক মাহবুব হোসেন মহেশপুর পৌরসভাধীন পাতিবিলা গ্ৰামের শুকুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ওই বাক্প্রতিবন্ধী তরুণীর মা তাকে বাড়িতে একা রেখে ছোট মেয়ের বাড়ি রামচন্দ্রপুরে বেড়াতে যান। সন্ধ্যায় বাড়িতে ফিরে তিনি নিজের শয়নকক্ষে প্রবেশ করে মাহবুব হোসেনকে দেখতে পান। এ সময় গৃহকর্তত্রীকে দেখে মাহবুব আকস্মিক ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে হাতেনাতে মাহবুবকে আটক করেন।
পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে নির্যাতনের শিকার তরুণী ইশারায় ও লিখে পুরো ঘটনার বর্ণনা দেন। খবর পেয়ে রাতে মহেশপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মাহবুব হোসেন এবং ভুক্তভোগী তরুণীকে হেফাজতে নিয়ে থানায় আসে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, বাক্প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মাহবুব হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। ভুক্তভোগী ও আটক ব্যক্তিকে বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
news@26banglatv.com