Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ

২৬ বাংলা টিভি   20-Sep-2026   12

Photo

কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় বিদ্যালয় অভ্যন্তরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারক আলী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান বাবু, প্রধান শিক্ষক আজমল হোসেন টিপু, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত