Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্ত মানব কল্যাণ সংস্থার আয়োজনে মাদকবিরোধী সচেতনামূলক কর্মসুচি অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   19-Sep-2026   40

Photo

মহেশপুর সীমান্ত মানব কল্যাণ সংস্থার আয়োজনে মাদকবিরোধী সচেতনামূলক কর্মসুচি অনুষ্ঠিত


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ১৯ সেপ্টেম্বর দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাঁপাতলা প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে সীমান্ত মানব কল্যাণ সংস্থার আয়োজনে মাদকবিরোধী সচেতনামূলক কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মোঃ- সাব্বির আহাম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান, দত্তনগর ফাঁড়ি ইনচার্জ ( আইসি) মোঃ আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব মহেশপুর সভাপতি ও মাই টিভির ঝিনাইদহ জেলা বুরো প্রধান মোঃ সরোয়ার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরুপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ- জুলফিকার আলি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, সমাজ সেবক ম্যারেজ রহমান, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুরুজ্জামান সুরুজ প্রমুখ। এসময় প্রেসক্লাব মহেশপুর এর সিনিয়র সহ সভাপতি মোঃ ওবাইদুল হক, সহ সভাপতি জামশেদ আলম বকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ একাধিক সংবাদ কর্মী ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পর্যায়ের শত শত লোকজন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব মহেশপুর সহ সভাপতি মোঃ জাকির হোসেন। 


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত