Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে টিউবওয়েলের পানি গড়ানো নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

২৬ বাংলা টিভি   18-Sep-2026   11

Photo

ঝিনাইদহে টিউবওয়েলের পানি গড়ানো নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১


ঝিনাইদহ  প্রতিনিধি : ​ঝিনাইদহের মহেশপুরে টিউবওয়েলের পানি গড়ানো নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর মারধরে আব্দুল জব্বার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বিকালে উপজেলার  শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

​​পুলিশ ও  স্থানীয়রা জানান, দুপুরে টিউবওয়েলের পানি যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী জেহের আলীর ছেলে পলাশ ও বিদ্যুতের সঙ্গে আব্দুল জব্বারের বাগ্‌বিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে আব্দুল জব্বারের বুকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

​স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

নিহত আব্দুল জব্বার শ্রীরামপুর গ্রামের মৃত আনছার মন্ডলের ছেলে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানা ওসি আসাদুজ্জামান বলেন ​ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে 


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত