সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ সদর হাসপাতালে লিফটের ফ্যানে আ!গুন, আতঙ্কে রোগী ও স্বজনরা
২৬ বাংলা টিভি 18-Sep-2026 13
ঝিনাইদহ সদর হাসপাতালে লিফটের ফ্যানে আ!গুন, আতঙ্কে রোগী ও স্বজনরা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে লিফটের ভেতরে থাকা ফ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের একটি লিফটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে লিফটের ভেতরে থাকা ফ্যান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণ পর হঠাৎ ফ্যানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। এ সময় লিফটে থাকা ব্যক্তি ও আশপাশের রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকে ছোটাছুটি শুরু করেন।
পরে হাসপাতালের স্টাফরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফ্যানটি খুলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগীর স্বজন অভিযোগ করে বলেন, ঝিনাইদহ সদর হাসপাতালের দুটি লিফটের মধ্যে প্রায়ই একসঙ্গে দুটিকে সচল পাওয়া যায় না। একটি চালু থাকলে অন্যটি নষ্ট থাকে, আবার কখনো দুটিই অচল থাকে। তাদের দাবি, লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
রোগীর স্বজনদের আরও অভিযোগ, হাসপাতালে দুজন লিফটম্যান থাকার কথা শুনলেও তাদের নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা যায় না। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
তারা প্রশ্ন তোলেন, লিফটে যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটত, তাহলে এর দায়ভার কে নিতেন? তাদের দাবি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে লিফট ও এর বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা জরুরি।
এ বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা হলে তিনি জানান, তিনি ঘটনাটি শুনেছেন। আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে হাসপাতালের স্টাফরা কাজ করেছেন। এ ঘটনায় কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভবিষ্যতে আরও সতর্ক থাকার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
news@26banglatv.com