Logo
রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ত্রিলোচনপুরে গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান বাবলু

২৬ বাংলা টিভি   18-Sep-2026   11

Photo

ত্রিলোচনপুরে গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান বাবলু


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান বাবলু ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখ ও এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। 

এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তিনি। মোঃ মনিরুজ্জামান বাবলু ত্রিলোচনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের ছেলে। তিনি একজন ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত।

 দীর্ঘদিন ধরে তিনি এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলে জানা গেছে।

গণসংযোগকালে মনিরুজ্জামান বাবলু বলেন, এলাকার মানুষের সঙ্গে থেকে তাদের কথা শোনা এবং তাদের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত