সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 18-Sep-2026 9
কালীগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানার আড়পাড়া নদীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন মোছা. হায়রন বেগম, পিতা—মো. রওশন আলী, সাং—আড়পাড়া নদীপাড়া, থানা—কালীগঞ্জ, জেলা—ঝিনাইদহ।
পুলিশ সূত্রে জানা যায়, এএসআই (নিঃ) এস এম সোহাগ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান ডিউটিতে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হায়রন বেগমকে গ্রেপ্তার করেন। তিনি বিজ্ঞ আদালত কর্তৃক ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
news@26banglatv.com