সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 18-Sep-2026 9
কালীগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কালীগঞ্জ থানাধীন জগন্নাথপুর গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন মো. মহিউদ্দিন মন্ডল (পিতা—মৃত রওশন আলী), সাং—জগন্নাথপুর, থানা—কালীগঞ্জ, জেলা—ঝিনাইদহ।
পুলিশ জানায়, এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
news@26banglatv.com