Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে অবসর ঘনিয়ে এলেও থামেনি ঘুষবাণিজ্য: নলডাঙ্গা ভূমি অফিসে পিতা-পুত্রের ‘সিন্ডিকেট’

২৬ বাংলা টিভি   17-Sep-2026   11

Photo

ঝিনাইদহে অবসর ঘনিয়ে এলেও থামেনি ঘুষবাণিজ্য: নলডাঙ্গা ভূমি অফিসে পিতা-পুত্রের ‘সিন্ডিকেট’


ঝিনাইদহ প্রতিনিধি: সরকারি চাকরির মেয়াদ আর মাত্র এক মাস। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসেও থামেনি দুর্নীতির দৌরাত্ম্য। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে সেবাগ্রহীতাদের জিম্মি করে ওপেন-সিক্রেট ঘুষবাণিজ্য ও স্বজনপ্রীতির চিত্র সামনে এসেছে। অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. দলিল উদ্দীন ও তাঁর ছেলের যোগসাজশে চলা এই সিন্ডিকেটের ঘুষ লেনদেনের গোপন ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে।

প্রাপ্ত ভিডিও চিত্রে দেখা যায়, কার্যালয়ের ভেতরের টেবিলে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে প্রকাশ্যে ৩ হাজার টাকা গুনে পকেটে ভরছেন তহসিলদার দলিল উদ্দীন। ভুক্তভোগীদের অভিযোগ, নামজারি (খারিজ), খতিয়ান সংশোধন কিংবা ভূমিকর পরিশোধ—যেকোনো সেবার জন্য এই কার্যালয়ে ২০০ থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হয়। চুক্তি অনুযায়ী নগদ টাকা না দিলে ফাইল অনির্দিষ্টকালের জন্য আটকে রেখে হয়রানি করাই এখানকার স্বাভাবিক নিয়ম।

তথ্য নিয়ে জানা গেছে, কোনো সরকারি নিয়োগ বা অনুমতি ছাড়াই তহসিলদারের ছেলেকে অফিসের কম্পিউটারে বসানো হয়েছে। স্পর্শকাতর সরকারি অনলাইন ডাটাবেজ নিয়ন্ত্রণ, নামজারির প্রসেসিং ও খতিয়ান সংশোধনের মতো মূল দাপ্তরিক কাজ পরিচালনা করছেন তাঁর ছেলেই। ছেলে যখন কম্পিউটারে সরকারি কাজ তদারকি করছেন, ঠিক তখনই টেবিলে বসে সেবাগ্রহীতাদের কাছ থেকে সরাসরি নগদে ঘুষের টাকা আদায় করছেন বাবা।

ছদ্মবেশে ওই কার্যালয়ে যান সাংবাদিকদের একটি প্রতিনিধিদল। অনলাইনে নামজারির সরকারি নির্ধারিত ফি ১ হাজার ১৭০ টাকা হলেও সরাসরি ৫ হাজার টাকা দাবি করেন তহসিলদার। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি অনায়াসেই স্বীকার করেন, "তাহলে ৫ হাজার টাকাই দিয়েন।"

পরবর্তীতে অনুসন্ধান চালানোর বিষয়টি বুঝতে পেরে পুরো ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠেন অভিযুক্ত কর্মকর্তা। ঘটনা ভিন্ন খাতে নিতে তিনি গণমাধ্যমকর্মীদের পকেটে টাকা গুঁজে দেওয়ার চেষ্টা চালান এবং অনুনয়-বিনয় করে বলেন, "আমার আর মাত্র এক মাস চাকরি আছে, আপনারা নিউজ না করে কিছু খরচাপাতি নেন।" এ সময় তিনি ভবিষ্যতে আর ঘুষ গ্রহণ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন।

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার বলেন, "কোনো বহিরাগতকে দিয়ে সরকারি দাপ্তরিক কাজ করানো এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা মারাত্মক দাপ্তরিক অসদাচরণ ও ফৌজদারি অপরাধের শামিল। সংগৃহীত ভিডিও ফুটেজ যাচাই-বাছাই সাপেক্ষে অভিযুক্ত তহসিলদারের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী বরখাস্তসহ কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত