সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে কাশবনে মিললো অস্ত্র-গুলি
২৬ বাংলা টিভি 17-Sep-2026 14
সিরাজগঞ্জে কাশবনে মিললো অস্ত্র-গুলি
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার চর মালশাপাড়া এলাকায় কাশবনের ভেতর থেকে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি আভিযানিক দল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে সদর থানার চর মালশাপাড়া গ্রামের ৩ নম্বর ক্রসবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এসআরবি-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে চর মালশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আভিযানিক দলটি। অভিযানের একপর্যায়ে স্থানীয় উজ্জলের দোকান থেকে প্রায় ১০০ গজ পেছনে কাশবনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। পরে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
তবে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির মালিকানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। অস্ত্রগুলো সেখানে কীভাবে বা কারা রেখে গেছে, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
news@26banglatv.com