Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

চুরির মামলায় দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার ২ ভরি ৭ আনা স্বর্ণালংকার

২৬ বাংলা টিভি   16-Sep-2026   11

Photo

চুরির মামলায় দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার ২ ভরি ৭ আনা স্বর্ণালংকার


শাহিনুর রহমান পিন্টু,  ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের কালীগঞ্জ থানার চুরির মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) রানা প্রতাপ ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনাকালে কালীগঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের তদন্তে প্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালান।

অভিযানের একপর্যায়ে ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১টা ৫ মিনিটে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন খাজুরা বাজার আড়ৎপট্টি এলাকা থেকে দিঘারপাড় গ্রামের মোঃ রাহুল হোসেন (৩০) ও মোঃ মেহেদী হাসান (২৫)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ২ ভরি ৭ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের নেকলেস ও দুই জোড়া স্বর্ণের কানের দুল।

গ্রেপ্তার মোঃ রাহুল হোসেন কালীগঞ্জ থানার দিঘারপাড় গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে এবং মোঃ মেহেদী হাসান একই গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলী জানান  এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং চোরাই মালামাল উদ্ধারে ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত