সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণের লক্ষ্যে টেস্ট কার্ডের ওপর পাঠদান ও পরীক্ষা অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 16-Sep-2026 12
নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণের লক্ষ্যে টেস্ট কার্ডের ওপর পাঠদান ও পরীক্ষা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ে গার্ল গাইড কার্যক্রমের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, খুলনা অঞ্চলের আয়োজনে ‘হলদে পাখি’ সম্প্রসারণের লক্ষ্যে হলদে পাখি টেস্ট কার্ডের ওপর পাঠদান ও পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর বুধবার নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে দিনব্যাপী এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের খুলনা অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারি ফাতেমা আজিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম ও সেবা করার মানসিকতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বিশেষ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন খুলনা অঞ্চলের প্রশিক্ষক নূরুন্নাহার। এ সময় তিনি শিক্ষার্থীদের ‘হলদে পাখি’র বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে দীক্ষাদান এবং এর পরিমহড়া (ড্রিল ও প্র্যাকটিক্যাল সেশন) প্রদান করেন। প্রশিক্ষণে মোট ৭২ জন হলদে পাখি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে এবং টেস্ট কার্ডের বিভিন্ন ধাপে নিজেদের পারদর্শিতা প্রদর্শন করে।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা প্রদান করেন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা আক্তার। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
news@26banglatv.com