সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
২৬ বাংলা টিভি 16-Sep-2026 9
ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আসিয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আসিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি গ্রামের সজিব হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, নানাবাড়িতে বেড়াতে এসে আসিয়া বাড়ির আশপাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আসিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
news@26banglatv.com