Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

২৬ বাংলা টিভি   16-Sep-2026   7

Photo

একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প


নিউজ ডেস্ক: রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় আরও বড় পরিবর্তনের লক্ষ্যে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেক। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদন পাওয়া প্রকল্প তিনটি হলো: মেট্রোরেল লাইন-৫ দক্ষিণ অংশ, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ উত্তর অংশ।

সংশ্লিষ্টদের হিসাবে, প্রকল্প তিনটি বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার অর্থায়নে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন-১ এবং হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রোরেল লাইন-৫ উত্তর অংশের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন পেয়েছে।

অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত নতুন মেট্রোরেল লাইন-৫ দক্ষিণ অংশ নির্মাণের প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, একনেকের মূল আলোচ্যসূচিতে শুরুতে শুধু মেট্রোরেল লাইন-৫ দক্ষিণ অংশের প্রকল্পটি রাখার কথা ছিল। পরে প্রকল্পগুলোর সমন্বিত অগ্রগতি বিবেচনায় নিয়ে জাপানের অর্থায়নে চলমান মেট্রোরেল লাইন-১ ও মেট্রোরেল লাইন-৫ উত্তর অংশের ব্যয় ও বাস্তবায়নকাল সংশোধনের প্রস্তাবও একই বৈঠকে তোলা হয়।

জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন-১ নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।

এ ছাড়া ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন-৫ উত্তর অংশের জন্য মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

আর গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত মেট্রোরেল লাইন-৫ দক্ষিণ অংশের দৈর্ঘ্য হবে ১৭ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার থাকবে পাতালপথ। প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত