Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে আমিনুর রহমান মাস্টারের পক্ষে বিএনপির ব্যাপক গণসংযোগ।

২৬ বাংলা টিভি   16-Sep-2026   7

Photo

মহেশপুরে আমিনুর রহমান মাস্টারের পক্ষে বিএনপির ব্যাপক গণসংযোগ।


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টারের পক্ষে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বর থেকে গণসংযোগ শুরু হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। প্রায় ৪ শতাধিক মোটরসাইকেলের শোডাউনে মুখর হয়ে ওঠে নেপা ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজার এলাকা।মোটরসাইকেল শোডাউনটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সেজিয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান মাস্টার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এবং তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে তার পক্ষে ভোট, দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নেপা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জোহা মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ইশারুল হক গাজী, উপজেলা মৎসজিবী দলের আহ্বায়ক আবুল বাশার,মিজানুর রহমান মাস্টার,শহিদুল ইসলাম মাস্টার,ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মজিবর রহমান মেম্বার,যুবদল নেতা ইসরাফিল হোসেন, মোঃ ইউসুফ আলী, মনিরুজ্জামান মনি সহ  ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগকে ঘিরে নেপা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত