Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গণভোটের রায় কার্যকর না হলে রাজপথের আন্দোলন চলবে: জামায়াত

২৬ বাংলা টিভি   15-Sep-2026   22

Photo

গণভোটের রায় কার্যকর না হলে রাজপথের আন্দোলন চলবে: জামায়াত


নিউজ ডেস্ক: গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে বিএনপি বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর জনগণের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে মতামত দিয়েছে, সেটির প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। কিন্তু বিএনপি সেই রায় বাস্তবায়নের পরিবর্তে নানা অজুহাত দেখাচ্ছে। এর মাধ্যমে দলটি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জনগণের রায় কার্যকরের দাবিতে সংসদ থেকে ওয়াকআউটসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। নানা উপায়ে প্রতিবাদ জানানো এবং দাবি তুলে ধরার পরও এখন পর্যন্ত প্রত্যাশিত কোনো উদ্যোগ দেখা যায়নি।

জামায়াতের এই নেতা বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে ১১ দলীয় জোট মাঠে রয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের মাধ্যমে বিষয়টি সরকারের সামনে আরও জোরালোভাবে তুলে ধরা হবে। জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

লংমার্চ সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের আশা প্রকাশ করে এ টি এম আজহারুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমেই জনগণের দাবি আদায়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান ছাড়াও সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়ার বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত