Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে চোরাই মোটরসাইকেল ও ভূয়া কাগজপত্রসহ ১ জন গ্রেফতার, ১টি মোটরসাইকেল উদ্ধার

২৬ বাংলা টিভি   15-Sep-2026   14

Photo

ঝিনাইদহের মহেশপুরে চোরাই মোটরসাইকেল ও ভূয়া কাগজপত্রসহ ১ জন গ্রেফতার, ১টি মোটরসাইকেল উদ্ধার


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া কাগজপত্র তৈরি করে চোরাই মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের অপরাধে ০১ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় আসামির হেফাজত থেকে ০১টি বাজাজ ডিসকভার-১৩৫ সিসি মোটরসাইকেল এবং ০১টি ভূয়া রেজিস্ট্রেশন সনদপত্র উদ্ধার করা হয়।

মহেশপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই (নিঃ) বি এম মনিরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৪/০৯/২০২৬ খ্রিঃ বেলা অনুমান ১০:৪৫ ঘটিকায় মহেশপুর থানাধীন ০১নং এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামস্থ জনৈক সেলিমের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন আসামি পালিয়ে গেলেও ১ জন আসামিকে মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসমিঃ-

১. মোঃ সাইফুল ইসলাম রায়হান (৩০), পিতা- মৃত ওহিদুল সর্দার, সাং- ভালাইপুর সর্দার পাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।

(পলাতক আসামি): এজাহারনামীয় ১জন (গ্রেফতারের অভিযানের জন্য নাম প্রকাশ করা হচ্ছে না) এবং অজ্ঞাতনামা ২/৩ জন।

উদ্ধারকৃত আলামত:

১. ০১টি বাজাজ কোম্পানির লাল-কালো রঙের পুরাতন Discover-135 মোটরসাইকেল (রেজিস্ট্রেশন বিহীন, ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট/ঘষামাজা), যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক লাখ ৫০ হাজার) টাকা।

২. ০১টি ভূয়া রেজিস্ট্রেশন সনদপত্র (রেজিস্ট্রেশন নং- যশোর ল-১১-৮৫০১)।

আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া কাগজপত্র তৈরি করে চোরাই মোটরসাইকেল কেনাবেচা করে আসছিল।

এ সংক্রান্তে মহেশপুর থানায় পেনাল কোডের ৪৬৭/৪৬৮/৪১৩/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২১, তারিখ: ১৪/০৯/২০২৬ খ্রিঃ)। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেফাতারে অভিযান অব্যাহত রয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত