সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ১ জনের ৬ মাসের কারাদণ্ড
২৬ বাংলা টিভি 15-Sep-2026 20
মহেশপুরে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ১ জনের ৬ মাসের কারাদণ্ড
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবনপূর্বক নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ০১ জন আসামিকে গ্রেফতার করেছে। পরবর্তীতে বিজ্ঞ মোবাইল কোর্ট উক্ত আসামিকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
মহেশপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল ১৪/০৯/২০২৬ খ্রিঃ তারিখে মহেশপুর থানাধীন কাজীর বেড় ইউনিয়নের সামন্তা (ষাটনল পাড়া) গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
১. মোঃ জহির উদ্দিন (৩০), পিতা- মোঃ রাশেদ, সাং- সামন্তা (ষাটনল পাড়া), ইউপি- কাজীর বেড়, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।
মোবাইল কোর্ট পরিচালনা ও কারাদণ্ড:
আটকের পর আসামিকে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জনাব মোঃ সাজ্জাদ হোসেন)-এর মোবাইল কোর্টে হাজির করা হয়। আসামি মাদকদ্রব্য সেবন করে উন্মত্ত ও নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধ স্বীকার করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় (মোবাইল কোর্ট মামলা নং: মহেশ মিস ৮৫/২৬, তারিখ: ১৪/০৯/২০২৬ খ্রিঃ)।
আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিকে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
news@26banglatv.com