Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত।

২৬ বাংলা টিভি   14-Sep-2026   14

Photo

লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত।


নড়াইল প্রতিনিধি: নিষিদ্ধঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে নিহত  শালনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ইসলাম শেখ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকালে লোহাগড়া উপজেলার এস,এইচ,বি,আর আলিম মাদ্রাসা চত্বরে শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী উজ্জল এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও শোকসভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জামায়াতে ইসলামী নেতা মোঃ ওয়াহিদুজ্জামান, ফিরোজ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শালনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ইসলাম শেখ কে কুপিয়ে হত্যা করেছে। মামলার সকল আসামীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং দ্রুত চার্জশিট  প্রদানের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। এই হত্যাকান্ডের যারা মাস্টারমাইন্ড তাদেরকেও  গ্রেফতার করতে হবে। 

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গোরস্তানের সামনে পাকা রাস্তার উপর একা পেয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্বক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য  নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত  ইসলাম শেখ রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে।

শালনগর  ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত