Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

২৬ বাংলা টিভি   13-Sep-2026   17

Photo

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি


নড়াইল প্রতিনিধিঃ ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’এই স্লোগানকে সামনে রেখে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে এক বিশাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে এই জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। সম্প্রতি এডিস মশার প্রাদুর্ভাব ও ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ শিক্ষার্থী ও জনমনে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়।
দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। র্যালি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন ঝোপঝাড়, ড্রেন ও জমে থাকা পানি পরিষ্কার করেন এবং বর্জ্য অপসারণ করেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে অনেকাংশেই ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। ছাত্রদল সবসময় সাধারণ মানুষের বিপদে-আপদে এবং জনকল্যাণমূলক কাজে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুন গাজী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সদস্য সচিব হামিদুল হক তনুসহ জেলা ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত