Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   12-Sep-2026   11

Photo

শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার


বাগআঁচড়া  (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক মামলার তদন্তপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই চিরঞ্জিৎ মন্ডলের নেতৃত্বে একদল পুলিশ ১১ সেপ্টেম্বর রাত ১১টা ২০ মিনিটে গোগা (পশ্চিমপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে মোঃ রবিউল হোসেনকে (৬০) গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মৃত পতুয়ার রহমানের ছেলে এবং গোগা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ১ অক্টোবরের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা (মামলা নং-০১) রয়েছে।

​অন্যদিকে, এসআই শেখ মোঃ জাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে ১২ সেপ্টেম্বর রাত ২টার দিকে শার্শার বলিদাদহ এলাকা থেকে মোঃ নিজাম উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি বলিদাদহ গ্রামের রফি উদ্দিনের ছেলে এবং শার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ২০২৫ সালের ১৫ ডিসেম্বরের একটি বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের যৌথ মামলার (মামলা নং-১৯) তদন্তে প্রাপ্ত আসামি।

​শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের ১২ সেপ্টেম্বর যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা এলাকায় এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত