Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক ইসলাম শেখ নিহত

২৬ বাংলা টিভি   10-Sep-2026   13

Photo

নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক ইসলাম শেখ নিহত


নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতা ও গ্রাম্যকোন্দলের জেরে ইসলাম শেখ (৪২) নামের এক কৃষক ও ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গোরস্থানের সামনে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ইসলাম শেখ রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ভ্যান চালিয়ে পরিবার চালাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রঘুনাথপুর গ্রামে বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় একটি পক্ষের মধ্যে বিরোধ ও কোন্দল চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে ইসলাম শেখ বাড়ি থেকে বের হয়ে রঘুনাথপুর গোরস্থানের সামনের পাকা রাস্তার ওপর পৌঁছালে প্রতিপক্ষরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত