Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা বারবার হয়েছে: রিজভী

২৬ বাংলা টিভি   08-Sep-2026   14

Photo

ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা বারবার হয়েছে: রিজভী


নিউজ ডেস্ক: একটি বিশেষ চক্র ও চক্রান্তকারীরা দেশে বারবার ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে দেশের মানুষের পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও বন্ধন কোনো ষড়যন্ত্রেই নষ্ট হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের সঙ্গে নিয়ে দুই প্রয়াত নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির এই নেতা।

রুহুল কবির রিজভী বলেন, দেশের সংখ্যালঘু ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিষয়গুলো যথাযথভাবে দেখভাল এবং তাদের উন্নয়নের লক্ষ্যেই বিভিন্ন ট্রাস্ট ও কল্যাণ সংগঠন গড়ে তোলা হয়েছিল।

তিনি বলেন, জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম ভিত্তি হচ্ছে দেশের সব শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করা। একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করেছে।

রিজভী আরও বলেন, দেশে বহুদলীয় ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ধারার যে ভিত্তি তৈরি হয়েছে, সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে গেছেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সবাই প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে নীরবতা পালন করা হয়।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত