Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

অনলাইনে ইলিশ-জুতার অবিশ্বাস্য ছাড়ের ফাঁদ নড়াইল থেকে গ্রেফতার ৩ প্রতারক

২৬ বাংলা টিভি   07-Sep-2026   18

Photo

অনলাইনে ইলিশ-জুতার অবিশ্বাস্য ছাড়ের ফাঁদ নড়াইল থেকে গ্রেফতার ৩ প্রতারক


ঝিনাইদহ প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছ, জুতা, খেলনা ও ফার্নিচারের বাজারমূল্যের চেয়ে অস্বাভাবিক কম দামে বিক্রির লোভনীয় বিজ্ঞাপন। এরপর পণ্য হোম ডেলিভারির কথা বলে অগ্রিম টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ। অনলাইনে দীর্ঘদিন ধরে চলে আসা এমনই এক প্রতারক চক্রের মূল তিন হোতাকে নড়াইল থেকে গ্রেফতার করেছে ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) নড়াইল সদর উপজেলার ভওয়াখালী এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, নড়াইল সদরের ভওয়াখালী গ্রামের সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) এবং মিনহাজুর রহমান (২২)। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, বায়োমেট্রিক সিমকার্ড ও ডিজিটাল আলামত উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মুশকুর রহমান জানান চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে  Sneakers Hub BD সহ নানা ভুয়া পেজ খুলে বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে ব্র্যান্ডের পণ্য সরবরাহের লোভনীয় অফার দিত। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী রিয়াজ পারভেজ তাঁদের একটি পেজে জুতার বিজ্ঞাপন দেখে অর্ডার করেন। পরবর্তীতে নানা ফন্দি ফিকির ও কৌশলে ওই শিক্ষার্থীর কাছ থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে এক জোড়া জুতার বিপরীতে ৮৫ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেয় চক্রটি। টাকা নেওয়ার পরপরই ওই শিক্ষার্থীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

ইবির ভুক্তভোগী শিক্ষার্থী রিয়াজ পারভেজ ঝিনাইদহ সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানালে তথ্যপ্রযুক্তির সাহায্যে প্রতারক চক্রটির অবস্থান চিহ্নিত করা হয়। এ ঘটনায় গত ২৫ জুলাই মহেশপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছিল।

পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তরুণরা অনলাইনে ইলিশ মাছ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের কথা বলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন। এ চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অতিরিক্ত ছাড় বা অস্বাভাবিক কম দামের বিজ্ঞাপন দেখে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা পেজকে বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে। এছঅড়া তিনি বিক্রেতার পরিচয় ও পণ্যের গুণগত মান নিশ্চিত না হয়ে কোনো অবস্থাতেই অগ্রিম অর্থ না পাঠানোর আহ্বান জানান। তিনি অনলাইনে প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানা বা সাইবার পুলিশকে জানানোর পরামর্শ দেন।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত