Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পিকআপ ভ্যান উল্টে ১ জন নিহত

২৬ বাংলা টিভি   25-Oct-2025   60

Photo

সিরাজগঞ্জে পিকআপ ভ্যান উল্টে ১ জন নিহত


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে পিকআপ ভ্যান উল্টে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার  সকাল (২৫ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. নায়েব প্রামানিক (৫০)। তিনি তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের মৃত রব্বান প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। ধাক্কায় পিকআপটি উল্টে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নায়েব প্রামানিকের ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত