সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে স্বাবলম্বী হওয়ার জন্য ১০টি পরিবারের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
২৬ বাংলা টিভি 06-Sep-2026 14
ঝিনাইদহে স্বাবলম্বী হওয়ার জন্য ১০টি পরিবারের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে স্বাবলম্বী হওয়ার জন্য ১০টি পরিবারের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ফেইম প্রজেক্ট এর আওতায় ঢাকা মহিলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি 'র বাস্তবায়নে এজেন্সি ফ্রান্স ডেভেলপমেন্ট (এএফডি) এর অর্থায়নে সোমবার সকালে ঝিনাইদহের শেল্টার সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শেল্টার সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী।অনুষ্ঠানে আরও আলোচনা রাখেন পদ্মা নির্বাহী পরিচালক হাবিবুর রহমান,সাংবাদিক সাজ্জাদ আহমেদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর স্বর্না রায়,মিল অফিসার শারমিন আক্তার, ফিন্যান্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার শিম্পা খাতুন,বিজনেস ফ্যাসিলিটেটর মুসলিমা খাতুন,জেন্ডার এন্ড সোস্যাল ইনক্লুশন অফিসার পৃথা মন্ডল প্রমূখ ।
ইনক্লোসিভ ইকোনমিক ইম্পাওয়ারমেন্ট ফর ওম্যান এন্ড ল্যাগবিটকাইট ইন্টার প্রেইনার্স- ফেইম প্রজেক্ট এর আওতায় একত্রিশ আগষ্ট সোমবার ঝিনাইদহ জেলার সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের গরিব ও অসহায় ১০টি পরিবারের মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে। মিটিং পরিচালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর স্বর্না রায়।
news@26banglatv.com