Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় কোল্ড স্টোরেজে অভিযান: দুই লাখ পচা ডিম জব্দ ও ধ্বংস, তিন লাখ টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   25-Oct-2025   110

Photo

পাকুন্দিয়ায় কোল্ড স্টোরেজে অভিযান: দুই লাখ পচা ডিম জব্দ ও ধ্বংস, তিন লাখ টাকা জরিমানা


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ পচা ডিম জব্দ ও ধ্বংস করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) শেষে এই রায় ঘোষণা করেন তিনি।

অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার। তিনি জানান, এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ১ লাখ ৯৫ হাজার ৪৮০টি পচা ডিম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বাস্থ্যের সুরক্ষা ও খাদ্যে ভেজাল রোধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত