Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

হরিণাকুণ্ডুতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

২৬ বাংলা টিভি   06-Sep-2026   15

Photo

হরিণাকুণ্ডুতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু  উপজেলাতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

 আজ রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে প্রিরনাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার  প্রদীপ্ত রায় দীপন। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদ মোঃ আব্দুল মমিন।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুরা মৌনা, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার মোঃ জুলফিকার আলী।  এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী,পৌরসভা বিএনপির সভাপতি  জিন্না খান, উপজেলা জামাত ইসলামীর সেক্রেটারি ইদ্রিস আলী,  আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ মাসুদুল হক (টিটু), শিশু কলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিয়ামত আলী,উপজেলা যুবদলের আহব্বায়ক এবং হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়ামোদি দর্শক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা ও খেলাধুলার মাধ্যমে সৎ প্রতিযোগী মনোভাব গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জানা গেছে উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, কাবাডি, হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সপ্তাহব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হবে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত