Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

২৬ বাংলা টিভি   05-Sep-2026   10

Photo

যশোরে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টার : যশোরর পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের অভিযোগে গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বি. এম. এলোম হোসেন রানা।

শনিবার (৫ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরে  অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রানা বলেন, সুজনের করা অভিযোগ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ২০২৫ সালের ২৭ জানুয়ারি ১ দশমিক ৫০ শতক জমি ১ লাখ ৬০ হাজার টাকায় বায়না করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে ২০২৬ সালের ৬ মে ওই জমি ২ লাখ টাকায় রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।

রানা আরও অভিযোগ করেন, মৃত শহর আলীর বিধবা স্ত্রী হনুফা বেগম ও তার ওয়ারিশদের জমি নিয়ে সুজনের সঙ্গে বিরোধ রয়েছে। তাদের জমি দখল ও অন্যের কাছে বিক্রির চেষ্টার অভিযোগও করেন তিনি। এ ঘটনায় আদালতের মাধ্যমে জমির ওপর ১৪৪ ধারা জারি হয়েছে বলে দাবি করেন রানা।

তিনি আরও বলেন, জমিতে বাউন্ডারি নির্মাণের চেষ্টা ঠেকাতে গেলে হনুফা বেগম ও তার সন্তানদের মারধর করা হয়েছে। তবে এসব ঘটনা আড়াল করে সুজন তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন।

সংবাদ সম্মেলনে রানা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিলন হোসেন, রুবেল হোসেন, আলমগীর হোসেন, হনুপা বেগম, আরিফুজ্জামান প্রমূখ।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত