Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে মশারি টানিয়ে ঘুমিয়ে ছিলেন যুবক, প্রাণ গেল সাপের কামড়ে

২৬ বাংলা টিভি   05-Sep-2026   11

Photo

ঝিনাইদহে মশারি টানিয়ে ঘুমিয়ে ছিলেন যুবক, প্রাণ গেল সাপের কামড়ে


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে মিকাইল হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিজ ঘরে মশারি টানিয়ে ঘুমিয়ে ছিলেন ওই যু্বক। এসময় ঘুমন্ত অবস্থায় তাকে সাপে ছোবল দেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর রাতে সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মিকাইল হোসেন ওই গ্রামের আসাদুল মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার ভোররাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মিকাইল হোসেন। এ সময় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তিনি অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব চক্রবর্তী বলেন, সাপে কাটার পরে রোগী হাসপাতালে অনেক দেরিতে পৌছায়। হাসপাতালে পৌছানোর পরে এন্টিভেনম দেয়ার পরেও রোগীকে বাঁচানো যায়নি। সাপে কাটা রোগী দ্রুত হাসপাতালে পৌছলে এমনটি হয়তো হতো না।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মৃতের স্বজনদের অনাপত্তির শর্তে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা রুজু করা হবে।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত