Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

২৬ বাংলা টিভি   04-Sep-2026   16

Photo

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত


স্টাফ রির্পোটার,অভয়নগর  যশোর : যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন। সকাল ৭টা থেকে বেলা ১১টার মধ্যে যশোর-খুলনা ও যশোর-চুকনগর রোডে এই নিহতের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, জেলার অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী, একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী আসিরন বিবি ও কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কে উড়োতলা নামক স্থানে গড়াই পরিবহণের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আমজেদ গাজী ঘটনাস্থলে নিহত হন। এসময় গুরুতর আহত হন ওই মোটরসাইকেলের যাত্রী ও নিহত আমজেদের আত্মীয় আসিরন আহত হন। প্রথম তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে আসিরনের মৃত্যু হয়।

অপরদিকে, সকাল ৭টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল নাম স্থানে একটি যাত্রীবিহীন বাস রোকেয়া বেগমকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন। এরপর বাসটি সড়কের পাশে একটি মাদরাসার দেয়ালে আঘাত করে।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত