Logo
রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযান: ফেয়ারডিল সিরাপ, গাঁজা ও মোটরসাইকেল জব্দ

২৬ বাংলা টিভি   04-Sep-2026   12

Photo

ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযান: ফেয়ারডিল সিরাপ, গাঁজা ও মোটরসাইকেল জব্দ


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি  :  কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৬৩ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ, ৪ দশমিক ২ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গংগারহাট বিওপির আওতাধীন ফুলবাড়ী উপজেলার মধ্যটারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল আসতে দেখে বিজিবির টহলদল থামার সংকেত দেয়। তবে চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ২৬৩ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি হোন্ডা ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

এর আগে একই দিন ভোর ৪টা ১০ মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল পূর্বটারী এলাকায় আরেকটি অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহজনক কয়েকজনের গতিবিধি লক্ষ্য করে তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪ দশমিক ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

১৫ বিজিবি জানায়, জব্দকৃত ২৬৩ বোতল ফেয়ারডিল সিরাপের সিজার মূল্য ১ লাখ ৫ হাজার ২০০ টাকা, ৪ দশমিক ২ কেজি গাঁজার মূল্য ১৪ হাজার ৭০০ টাকা এবং হোন্ডা ১২৫ সিসি মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য ২ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত