সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত
২৬ বাংলা টিভি 04-Sep-2026 20
ঝিনাইদহের কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনায় যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বাসের সামনের চাকার এক্সেল ভেঙ্গে যায়। এতে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে আহত হয় বাসের অন্তত ২০ জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত যাত্রী রেবেকা সুলতানা বলেন রাস্তা খারাপ থাকার কারণে আমরা দুর্ঘটনার স্বীকার হয়েছি দুর্ঘটনায় যাত্রী রফিক বলেন বেপরোয়া গতি ভাঙাচোরা রাস্তার কারণে আমরা দুর্ঘটনা শিকার হয়েছি এ ব্যাপারে কালিগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন আহতদের চিকিৎসা চলছে বাসটিকে আটক করা হয়েছে
news@26banglatv.com