Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ মহেশপুরে জমজমাট সিটি গোল্ডের শিল্প, স্বাবলম্বী ৬-৭ হাজার পরিবারের নারী

২৬ বাংলা টিভি   04-Sep-2026   17

Photo

ঝিনাইদহ মহেশপুরে জমজমাট সিটি গোল্ডের শিল্প, স্বাবলম্বী ৬-৭ হাজার পরিবারের নারী


শিপলু জামান  ঝিনাইদহ :  ঝিনাইদহের মহেশপুরে দিন দিন বিস্তৃত হচ্ছে সিটি গোল্ডের অলংকার তৈরির শিল্প। উপজেলার নওদা, জলিলপুর, সামান্তা, নেপা, ভৈরবা, বাতানগাছি, রামচন্দ্রপুরসহ বিভিন্ন গ্রামের প্রায় ৬ থেকে ৭ হাজার পরিবারের নারীরা সংসারের কাজের পাশাপাশি ঘরে বসেই তৈরি করছেন কানের দুল, আংটি, চুড়ি, টিকলিসহ নানা ডিজাইনের সিটি গোল্ডের গহনা।

গ্রামগুলোতে গড়ে ওঠা কাঁচামাল কাটিং কারখানায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আনা কাঁচামাল প্রথমে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আকৃতিতে কাটা হয়। পরে এসব কাঁচামাল নিয়ে নারীরা নিজ নিজ বাড়িতে তৈরি করেন বিভিন্ন ধরনের অলংকার। এরপর তৈরি গহনাগুলো পাইকারি ব্যবসায়ীরা নিজেদের কারখানায় নিয়ে ওয়াশ, ড্রাই ও কালার করার মাধ্যমে সোনার মতো চকচকে করে তোলেন। সবশেষে প্যাকেজিং করে এসব গহনা সরবরাহ করা হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

ঝিনাইদহ মহেশপুরে জমজমাট সিটি গোল্ডের শিল্প, স্বাবলম্বী ৬-৭ হাজার পরিবারের নারী

মহেশপুর সিটি গোল্ড সমিতির তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ১০ লাখ টাকার সিটি গোল্ডের গহনা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে। এতে কয়েক হাজার পরিবারের নারীরা ঘরে বসে কাজ করে আয় করছেন এবং সংসারে আর্থিকভাবে ভূমিকা রাখছেন। তবে কাঁচামাল, উৎপাদন ও ব্যবসায়িক খরচ বেড়ে যাওয়ায় বর্তমানে লোকসানে ব্যবসা করতে হচ্ছে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।

দরদী বেগম নারী উদ্যোক্তা ও কর্মকার বলেন 

“আমি দৈনিক ২০০ জোড়া কানের দুল বানাতে পারি। এই কাজ করে আমি স্বাবলম্বী। দিনে প্রায় ৫০০ টাকা উপার্জন হয়। আমাদের গ্রামে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ মা-বোন এই কাজ করেন।”

শামীম হাসান বিক্রেতা,বলেন   সিটি গোল্ড, 

“মহেশপুরে প্রায় প্রতিটি ঘরে ঘরে নারী কর্মকার আছেন। আমরা এখান থেকে অলংকার রাজধানী ঢাকা শহরসহ সারা বাংলাদেশে সরবরাহ করি।”

“আব্দুল হামিদ পাইকারি বিক্রেতা বলেন আমি এবং আমার বড় ভাইয়ের হাতেই প্রথম মহেশপুরে সিটি গোল্ডের গহনা তৈরি শুরু হয়। এখন মহেশপুরে এর ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। বর্তমানে উপযুক্ত দাম না পাওয়ায় আমাদের ব্যবসায় লোকসান হচ্ছে।”

এ ব্যাপারে রেজাউল ইসলাম রিপন

সভাপতি, মহেশপুর সিটি গোল্ড ব্যবসায়ী সমিতি বলেন স্বল্প সুদে ঋণ পেলে এই শিল্পটা কে টিকিয়ে রাখা সম্ভব 


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত