সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় তিন মাদকসেবীর কারাদণ্ড
২৬ বাংলা টিভি 04-Sep-2026 7
ঝিনাইদহের শৈলকুপায় তিন মাদকসেবীর কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের দিন ও রাত্রিকালীন বিশেষ মাদকবিরোধী অভিযানে ০৩ জন মাদকসেবীকে গ্রেফতার পূর্বক ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত আসামীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। গেল রাতে থানা সূত্র জানাই দণ্ডপ্রাপ্ত আসামীদের তালিকা ও সাজার বিবরণ:
মোঃ সামাদ হোসেন (২২) পিতা- মোঃ সাহেব আলী মন্ডল, সাং-চরগোলকনগরকে ৬ মাস কারাদণ্ড ও ১,০০০/- টাকা অনাদায়ে ১০ দিন। ২। শ্রী অন্তর কুমার (২০) পিতা-শ্রী বিদ্যুৎ কুমার মিস্ত্রী, সাং-কচুয়া (আদিবাসিপাড়া)কে ৬ মাস কারাদণ্ড ও ২০০/- টাকা অনাদায়ে ১৫ দিন। ৩। সোহেল সাজ্জাত ইমন ওরফে জার্মান (৩০), পিতা-মোঃ শরিফুল ইসলাম বিদ্যুৎ, সং-দুধসরকে ৭ মাস কারাদণ্ড ও ১০০০/- টাকা অনাদায়ে ১৫ দিন।
ওসি হুমায়ুন কবির মোল্লা সাংবাদিকদের জানান,
মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনে শৈলকুপা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
news@26banglatv.com