Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

২৬ বাংলা টিভি   03-Sep-2026   10

Photo

ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত


ঝিনাইদহ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।


আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের পার্শ্ববর্তী নবগঙ্গা নদীতে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট এমএ মজিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন।

এ সময় জেলা মৎসজীবী দলের নেতাকর্মী সহ । অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দেশের প্রতিটি উন্মুক্ত জলাশয় ও পতিত জমির সঠিক ব্যবহারের বিকল্প নেই। মানুষের আমিষের চাহিদা পূরণে সরকার উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহ জেলার সকল নদ-নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। 'মাছে ভাতে বাঙালি' প্রবাদের ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত