Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বেনাপোল চেকপোস্টে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

২৬ বাংলা টিভি   02-Sep-2026   14

Photo

বেনাপোল চেকপোস্টে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু


বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশে বেড়াতে এসে গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রী দেশে ফেরার সময় বেনাপোল চেকপোস্টে স্ট্রোক করে মৃত্যু বরন করেছে। তার পাসপোর্ট নং T-3361611. সে ৭৮/১, কালিয়া নগর সুরাইয়া সেন পল্লী কোলকাতার রমনী মিস্ত্রীর ছেলে। 

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার সময় বেনাপোল পৌঁছে গাড়ি থেকে নামলে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌতম মিস্ত্রির স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২শে আগস্ট আমার স্বামী গৌতম মিস্ত্রিকে নিয়ে তারা বেনাপোল দিয়ে বাংলাদেশের বরিশালে তাদের আত্মীয় বাড়িতে বেড়াতে যান। ১২ দিন পর আত্মীয়ের বাড়ি বেড়ানো শেষে আজ তারা ভারতে ফিরে যাওয়ার জন্য বেনাপোল আসেন। গাড়ি থেকে নামার পর পরই তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, একজন ভারতীয় পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্টে আসার পর মৃত্যু হয়েছে শুনেছি। তার স্ত্রী আমার দপ্তরে এসেছিলেন। হাইকমিশন অফিস থেকে কাগজপত্র আনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কাগজপত্র  নিয়ে আসলে ভারতীয় ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে লাশটি দুরত্ব পাঠানোর ব্যবস্থা করা হবে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত