Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২৬ বাংলা টিভি   01-Sep-2026   12

Photo

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বিএনপি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করবে বিএনপি। পাশাপাশি মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে। দলের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিট পর্যায়েও আলোচনা সভাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

বিএনপির ইতিহাস অনুযায়ী, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে এক খোলা চত্বরে দলটির যাত্রা শুরু হয়। ১৯ দফা কর্মসূচিকে সামনে রেখে প্রতিষ্ঠিত দলটি পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে সরকার পরিচালনা এবং বিরোধী দলের রাজনীতিতে থাকা বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পর খালেদা জিয়া দীর্ঘ সময় দলটির নেতৃত্ব দেন। বর্তমানে দলের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত